ঢাকা, শনিবার   ১১ এপ্রিল ২০২৬

তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে সাভারে বিক্ষোভ মিছিল

প্রকাশিত : ১২:৩০, ৩ অক্টোবর ২০১৬ | আপডেট: ১২:৩০, ৩ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে সাভারের আশুলিয়ায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। আজ সকালে বিক্ষোভ মিছিলটি ঢাকা আরিচা মহাসড়কের আশুলিয়ার বিশমাইল এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় ঢাকা আরিচা মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। বিএনপির নেতাকর্মীরা বলেন সরকার তারেক রহমানের রাজনৈতিক ইমেজ কালিমালিপ্ত করতে একের পর এক বানোয়াট মামলা দায়ের করে। তারা মিথ্যা মামলা প্রতাহারে দাবী জানায়।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি