ঢাকা, শনিবার   ১১ এপ্রিল ২০২৬

শারদীয় দুর্গোউৎসব উপলক্ষ্যে এবারও দক্ষিণ চট্টগ্রামে ২ দিনের ফ্রি বাস সার্ভিস চালু

প্রকাশিত : ১৭:১৪, ১০ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৭:১৪, ১০ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

শারদীয় দুর্গোউৎসব উপলক্ষ্যে প্রতিবছরের মতো এবারও চট্টগ্রামের পটিয়াসহ দক্ষিণ চট্টগ্রামে যাতায়াতের সুবিধার্থে দুইদিনের ফ্রি বাস সার্ভিস চালু করা হয়েছে। সোমবার সকালে এমপি শামসুল হক চৌধুরী নগরীর কর্ণফুলী সেতু এলাকায় বিআরটিসি’র বাস সার্ভিসের উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে উৎসবমুখর পরিবেশে ধর্মীয় উৎসব পালন বাধাহীন করতে বাস সার্ভিস চালু করা হয়েছে। যাত্রী হয়রনির কথা বিবেচনা করে ফ্রি এই বাস সার্ভিসের উদ্বোধন করা হয় বলেও জানান তিনি। আগামী দু’দিন ৬টি বিআরটিসি বাস চট্টগ্রাম থেকে পটিয়ার মুজাফরাবাদ পর্যন্ত যাতায়াত করতে পারবে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি