ঢাকা, শনিবার   ১১ এপ্রিল ২০২৬

ইংল্যান্ডের বিপক্ষে দল ঘোষণা করেছে বিসিবি

প্রকাশিত : ১৯:৩৯, ১০ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৯:৩৯, ১০ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দলের নাম ঘোষণা করা হয়। মোশারফ রুবেলের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন তাইজুল ইসলাম। আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে দলে ছিলেন তাইজুল। এদিকে, ফর্ম না থাকায় ইতিমধ্যে একাদশে জায়গা হারিয়েছেন সৌম্য সরকার। কিন্তু চট্টগ্রামে শেষ ওয়ানডের জন্য দেওয়া ১৪ জনের দলে রাখা হয়েছে তাঁকে। প্রথম দুই ওয়ানডের দলে থাকলেও খেলতে পারেননি আল আমিন হোসেন। তাঁকেও রাখা হয়েছে শেষ ওয়ানডের দলে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি