ঢাকা, শনিবার   ১১ এপ্রিল ২০২৬

নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়েছে ফ্রান্স

প্রকাশিত : ১১:১৫, ১১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১১:১৫, ১১ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

রাশিয়া বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়ে গ্র“প পর্বে শীর্ষে উঠেছে ফ্রান্স। প্রতিদ্বন্দ্বীতামূলক খেলায় শুরু থেকেই সমান তালে লড়তে থাকে দুদল। ৩০ মিনিটে ফ্রান্সের হয়ে জয়ের গোলটি করেন মিডফিল্ডার পগবা। প্রথমার্ধে ১-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় ফ্রান্স। পিছিয়ে পরে দ্বিতীয়ার্ধে গোল পরিশোধে মরিয়া হয়ে লড়তে থাকে  নেদারল্যান্ডস। তবে, বেশ কিছু আক্রমণ চালালেও লক্ষ্য ভেদে ব্যর্থ হয় ডাচরা। শেষ পর্যন্ত আর গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স। এই জয়ে ৭ পয়েন্ট নিয়ে ইউরোপা অঞ্চলের বাছাইয়ে ‘এ’ গ্র“পের শীর্ষে উঠলো তারা। আর ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে নেদারল্যান্ডস।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি