ঢাকা, শনিবার   ১১ এপ্রিল ২০২৬

শারদীয় দুর্গোৎ​সবের শেষ দিন আজ

প্রকাশিত : ১৬:১৪, ১১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৬:১৪, ১১ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

শুভ বিজয়া দশমী আজ, শারদীয় দুর্গোৎ​সবের শেষ দিন। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসব। মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রামের বিভিন্ন পূজামন্ডপে ছিল দেবী দুর্গাকে বিদায় জানানোর আনুষ্ঠানিকতা। সিটি কর্পোরেশনের উদ্যোগে পতেঙ্গা সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জনের জন্যে নেয়া হয় বিশেষ উদ্যোগ। দুপুর থেকে সৈকত এলাকায় আয়োজন করা হয় চন্ডীপাঠসহ নানা ধর্মীর অনুষ্ঠানের। দেবী বিসর্জনে দিনাজপুরের মন্দিরে মন্দিরে সিঁদুর উৎসবে মেতেছেন ভক্তরা। এছাড়া নোয়াখালী, গোপালগঞ্জসহ সারাদেশের মন্দির-মণ্ডপগুলোতে প্রস্তুতি নেয়া হচ্ছে দেবি বিসর্জনের।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি