ঢাকা, শনিবার   ১১ এপ্রিল ২০২৬

প্রকাশ চাকমার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রলীগের সংবাদ সম্মেলন

প্রকাশিত : ১৮:১৩, ১১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:১৩, ১১ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

রাঙামাটি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ছাত্রলীগ। রাঙামাটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, চট্টগ্রামে দুটি গুলিসহ সুলেন চাকমা নামে একজনকে পুলিশ আটকের পর, ওই গুলি দুটি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা দিয়েছে বলে সে দাবি করে। প্রকাশ চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রাম থেকে অবৈধ অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন কর্মসূচিতে তার সক্রিয় অংশগ্রহন ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় জনসংহতি সমিতি তাকে ফাঁসাতে চাইছে। এ’ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি