ঢাকা, শনিবার   ১১ এপ্রিল ২০২৬

প্যারাগুয়ের সাথে ১-০ গোলে হেরে গেলো আর্জেন্টিনা

প্রকাশিত : ১০:৪৮, ১২ অক্টোবর ২০১৬ | আপডেট: ১০:৪৮, ১২ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

রাশিয়া বিশ্বকাপ বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের খেলায় প্যারাগুয়ের সাথে ১-০ গোলে হেরে গেলো আর্জেন্টিনা। লিওনেল মেসিকে ছাড়া খেলতে নামা আর্জেন্টিনা টানা দুই ম্যাচ ড্রয়ের পর তৃতীয় ম্যাচে পয়েন্ট খুয়ালো। নিজেদের মাঠে প্রথমার্ধেই পিছিয়ে পড়ে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ১৮ মিনিটে প্যারাগুয়ের হয়ে জয়ের গোলটি করেন দেরলিস গনসালেস। তবে, প্রথমার্ধেই সমতায় ফিরতে পারতো আর্জেন্টিনা। ৪৫ মিনিটে পেনাল্টি পেলেও সুযোগ কাজে লাগাতে পারেননি সের্হিও আগুয়েরো। আর এই ভুলের কারণেই পুরো ৩ পয়েন্ট হারাতে হয়েছে দলটিকে। শেষ সময় পর্যন্ত আর গোল না হলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে প্যারাগুয়ে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি