ঢাকা, শনিবার   ১১ এপ্রিল ২০২৬

বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

প্রকাশিত : ১৭:৪৯, ১৫ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৭:৪৯, ১৫ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

‘সাদা ছড়ি হোক আত্মনির্ভরশীলতার প্রতীক’ স্লোগানে চট্টগ্রামে পালিত হয়েছে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস। শনিবার সকালে নগরীর শিশু একাডেমিতে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মুমিনুর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংসদ ওয়াসিকা আয়েশা খানম, সমাজসেবা কর্মকর্তা বন্দনা দাশ, নারী নেত্রী জেসমিন সুলতানাসহ অন্যান্যরা। এসময় দৃষ্টি প্রতিবন্ধীদের সমাজের মূল স্রোতে নিতে সরকারের পাশাপাশি প্রত্যেককে সহায়তার হাত বাড়িয়ে দেয়ার মানসিকতা গড়ে তোলার আহ্বান জানানো হয়। পওে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদা ছড়ি বিতরণ করা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি