ঢাকা, শনিবার   ১১ এপ্রিল ২০২৬

সাভারে আলাদা স্থান থেকে ৪ জনের মৃতদেহ উদ্ধার

প্রকাশিত : ১০:৪৫, ১৬ অক্টোবর ২০১৬ | আপডেট: ১০:৪৫, ১৬ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

সাভারে আলাদা স্থান থেকে ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ভোরে হেমায়েতপুর জয়নাবাড়ী এলাকার একটি গ্যারেজের নিরাপত্তাকর্মী হেলাল উদ্দিনকে হত্যা করে ইজিবাইক নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।  এদিকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত   এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া, বিরুলিয়া থেকে এক তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান জানিয়েছেন, কিভাবে ওই ৪ জনের মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি