ঢাকা, শনিবার   ১১ এপ্রিল ২০২৬

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে রাতে মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল

প্রকাশিত : ১২:৩২, ১৭ অক্টোবর ২০১৬ | আপডেট: ১২:৩২, ১৭ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে রাতে মুখোমুখি হচ্ছে দুই জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল। লিভারপুলের মাঠ আনফিল্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। চলতি মৌসুমে  সর্বশেষ পাঁচ ম্যাচে জয় নিয়ে বেশ দুর্দান্ত ফর্মে রয়েছে লিভারপুল। আর সেই ধারাবাহিকতা ধরে রেখে এই ম্যাচেও জিততে চায় রেড ডেভিলসরা। তবে, লিভারপুলকে হারিয়ে জয় চায় ম্যানচেস্টার ইউনাইটেড। ৭ ম্যাচে ৫ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে লিভারপুলের অবস্থান ৪ নম্বরে। আর সমান ম্যাচে ৪ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে ৭ নম্বর অবস্থানে রয়েছে ম্যানচেস্টার। দুদলের সর্বশেষ লড়াইটি ১-১ গোলে অমীমাংসিত ছিল।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি