ঢাকা, শনিবার   ১১ এপ্রিল ২০২৬

সরকারি কার্যক্ষমতা ব্যবস্থাপনা পদ্ধতি নিয়ে বিভাগীয় কর্মশালা সম্পন্ন

প্রকাশিত : ১৮:৪৬, ১৭ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:৪৬, ১৭ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

সরকারি কার্যক্ষমতা ব্যবস্থাপনা পদ্ধতি নিয়ে চট্টগ্রামে শেষ হলো দুই দিনের বিভাগীয় কর্মশালা । বিভাগীয় কমিশনার অফিস, মন্ত্রী পরিষদ বিভাগ এবং ব্রাক ইনস্টিটিউট অফ গর্ভনেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন, মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মাকসুদুর রহমান পাটোয়ারী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহাসহ বিভিন্ন সরকারি কর্মকর্তারা। কর্মশালায় বিভিন্ন দপ্তরের ৫০ জন সরকারি কর্মকর্তা অংশ নেন।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি