ঢাকা, শনিবার   ১১ এপ্রিল ২০২৬

অনুমোদন বাতিলের পরও উৎপাদন বন্ধ না করায় ওষুধ কারখানায় সিলগালা

প্রকাশিত : ১০:৩৬, ১৮ অক্টোবর ২০১৬ | আপডেট: ১০:৩৬, ১৮ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

সাভারে অনুমোদন বাতিলের পরও উৎপাদন বন্ধ না করায় একটি ওষুধ কারখানা সিলগালা করে দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাত সাড়ে নয়টার দিকে দেওগা এলাকার মেসার্স সেইফকো ফার্মায় এই অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব জানায়, অনিয়মের অভিযোগে এ বছরের মাঝামাঝিতে কারখানাটির অনুমোদন বাতিল করে এর উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেয় ওষুধ প্রশাসন। কিন্তু এরপরও উৎপাদন চালু রাখায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফিরোজ আহম্মেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কারখানাটি সিলগালা করে দেয়।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি