ঢাকা, শুক্রবার   ১০ এপ্রিল ২০২৬

আশুলিয়ার নিরিবিলি এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী নিহত

প্রকাশিত : ১৩:৫৮, ২৩ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৩:৫৮, ২৩ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

আশুলিয়ার নিরিবিলি এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক সন্ত্রাসী নিহত হয়েছে। স্থানীয়রা জানান, ভোরে আশুলিয়ার কুরগাঁওয়ের চারিগ্রাম এলাকায় একটি বাড়িতে ডাকাতি করতে যায় রাসেল দেওয়ান ও তার সঙ্গীরা। এলাকাবাসী টের পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের গোলাগুলিতে ঘটনাস্থলেই মারা যায় রাসেল। পালিয়ে যায় বাকি সদস্যরা। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। রাসেলের বিরুদ্ধে আশুলিয়া থানায় হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি