ঢাকা, বুধবার   ০৮ এপ্রিল ২০২৬

ইয়েমেনে কারাগারে সৌদি জোটের বিমান হামলায় কমপক্ষে ৪৩ জন নিহত

প্রকাশিত : ১০:৪৪, ৩০ অক্টোবর ২০১৬ | আপডেট: ১০:৪৪, ৩০ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

yemenইয়েমেনের হুদায়দা শহরের কারাগারে সৌদি জোটের বিমান হামলায় কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকে। শহরটির পশ্চিমাঞ্চলীয় আল জায়দিয়া নামে নিরাপত্তাবাহিনীর সদর দপ্তরের ভেতরে দুটি কারাগার ভবনে এ হামলা হয়। আসামীদের পাশাপাশি নিহত হয় নিরাপত্তারক্ষীরাও। নিহতের সংখ্যা আরো বাড়বে বলে আশংকা করা হচ্ছে। এ ঘটনার কয়েক ঘণ্টা আগেই ইয়েমেনের তাইয়াজ শহরে বিমান হামলায় নিহত হয় আরো ১৮ বেসামরিক মানুষ। ২০১৪ সাল থেকে হুদায়দা শহরটি হুদি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি