ঢাকা, বুধবার   ০৮ এপ্রিল ২০২৬

সিরিয়ায় সরকারী বাহিনীকে লক্ষ্য করে বিদ্রোহীদের হামলা

প্রকাশিত : ১১:৫৪, ৪ নভেম্বর ২০১৬ | আপডেট: ১১:৫৪, ৪ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

সিরিয়ার আলেপ্পোয় সরকারী বাহিনীর অবস্থান লক্ষ্য করে শক্তিশালী হামলা চালিয়েছে বিদ্রোহীরা। বিদ্রোহীদের ছোড়া রকেটের আঘাতে কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। এর আগে অস্ত্রসহ বিদ্রোহীদের আলেপ্পো ছাড়তে শুক্রবার পর্যন্ত সময় বেঁধে দেয় রাশিয়া। তবে তা প্রত্যাখ্যান করে  সরকারের বিরুদ্ধে যুদ্ধ আরো শক্তিশালী করার ঘোষণা দিয়েছে তারা। এদিকে সিরিয়ায় অস্ত্র বিরতি লংঘনের জন্য সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সার্বিয়ান সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাতকারে তিনি অভিযোগ করেন, বিদ্রোহীদের অবস্থান দুর্বল হলেই তাদের অস্ত্র ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে যুদ্ধবিরতির প্রস্তাব দেয় পশ্চিমারা।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি