ঢাকা, বুধবার   ০৮ এপ্রিল ২০২৬

'একটি গোষ্ঠী বাংলাদেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পায়তারা করছে'

প্রকাশিত : ১৭:৩৩, ৫ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৭:৩৩, ৫ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

একটি গোষ্ঠী বাংলাদেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পায়তারা করছে বলে মন্তব্য করেছেন বৌদ্ধ ধর্মগুরু ও বিশিষ্টজনরা। দুপুরে চট্টগ্রামের ইপিজেডে মৈত্রী বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চীবরদান অনুষ্ঠানে তারা একথা বলেন। সেসময় এসব অশুভ চক্রের ব্যাপারে প্রশাসনের পাশাপাশি সব ধর্মের মানুষকে সচেতন থাকার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে বক্তৃতা করেন মৈত্রী বিহারের সভাপতি বিশুদ্ধানন্দ মহাস্থবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক ড. জীন বোধি ভিক্ষুসহ ধর্মীয় গুরুরা।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি