ঢাকা, বুধবার   ০৮ এপ্রিল ২০২৬

নির্বাচন কমিশন গঠনে সুনির্দিষ্ট প্রস্তাব দেবে বিএনপি

প্রকাশিত : ১৫:৪১, ১১ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৯:৩৮, ১১ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

নতুন নির্বাচন কমিশন গঠনে শিগগিরই সুনির্দিষ্ট প্রস্তাব দেবে বিএনপি। এরিমধ্যে প্রস্তাবনা তৈরী শেষ হয়েছে উল্লেখ করে, দলটির নেতারা জানিয়েছেন, যে কোনো দিন তা ঘোষনা করা হবে। রাজধানীতে লেবার পার্টি আয়োজিত আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জনগনের ভোটাধিকার ফিরিয়ে দিতে, বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষে নতুন কমিশন তৈরীতে ভূমিকা রাখতে চায় বিএনপি। এদিকে, জাতীয় প্রেসক্লাবে আরেক আলোচনায় দলের স্থায়ী কমিটির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, দলের চেয়ারপার্সন খালেদা জিয়া নির্বাচন কমিশনের জন্য নতুন রূপরেখা চুড়ান্ত করবেন।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি