ঢাকা, বুধবার   ০৮ এপ্রিল ২০২৬

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৮ নভেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা

প্রকাশিত : ১৫:৩৭, ১১ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৮:০৩, ১১ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৮ নভেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ক্যাম্পাসে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করায় শুক্রবার সকালে অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠক ডাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৈঠকে সাতদিন অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। একইসঙ্গে শিক্ষার্থীদের শুক্রবার <ংঃৎড়হম>বেলা ৩টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়। ল্যাপটপ চুরির জেরে বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ৩ জন আহত হয়।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি