ঢাকা, বুধবার   ০৮ এপ্রিল ২০২৬

রাশ উৎসব শুরু হচ্ছে আগামীকাল

প্রকাশিত : ১৫:৩৬, ১১ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৫:৩৬, ১১ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

বাগেরহাটে পূর্ব সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে আগামীকাল থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাশ উৎসব। মেলায় যাওয়ার জন্য ৮টি রুট নির্ধারণ করা হয়েছে। এ’সব রুট দিয়ে নৌকা, ট্রলার, লঞ্চ ও অন্যান্য নৌযানে দর্শনার্থীরা মেলায় যেতে পারবেন। রাশ উৎসবের আয়োজকরা জানান, প্রতি বছর অগ্রহায়ণ মাসের ভরা পূর্ণিমায় সাগর পাড়ের দুবলার চরে অনুষ্ঠিত হয় ৩ দিনের রাশ উৎসব। রাশ মেলায় দেশি-বিদেশী লক্ষাধিক দর্শনার্থী আর তীর্থযাত্রীর ঢল নামে। এবার তিথি অনুযায়ি ১২ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত মেলার আয়োজন করা হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি