ঢাকা, বুধবার   ০৮ এপ্রিল ২০২৬

মেরিনোকে ৮-০ ব্যবধানে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি

প্রকাশিত : ১১:৫৫, ১২ নভেম্বর ২০১৬ | আপডেট: ১১:৫৫, ১২ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বের ম্যাচে সার্জ গিনাব্রির হ্যাটট্রিকে সান মেরিনোকে ৮-০ ব্যবধানে হারিয়ে গোল উৎসব করেছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে জার্মানি। ৭ মিনিটে সামি খেদিরা গোল করে দলকে এগিয়ে নেন। এর দুই মিনিট পরেই ব্যবধান বাড়ান সার্জ গিনাব্রি। ৩২ মিনিটে দলের তৃতীয় গোলটি করেন ডিফেন্ডার ইয়োনাস হেক্টর। দ্বিতীয়ার্ধেও আক্রমণের গতি ধরে রাখে বর্তমান চ্যাম্পিয়নরা। ৫৮ ও ৭৬ মিনিটে মিডফিল্ডার সার্জ গিনাব্রি দুটি গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন। এরআগে, ৬৫ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন ইয়োনাস হেক্টর। ৮২ মিনিটে সান মেরিনোর ফরোয়ার্ড স্টেফানেল্লির আত্মঘাতী গোলে ব্যবধান দাঁড়ায় ৭-০ তে। ৮৫ মিনিটে জার্মানির হয়ে শেষ গোলটি করেন ফরোয়ার্ড কেভিন ভানাল্ড।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি