ঢাকা, বুধবার   ০৮ এপ্রিল ২০২৬

টেনিসে জয় পেয়েছে চতুর্থ বাছাই কানাডার মিলোস রাওনিক

প্রকাশিত : ১০:৩২, ১৪ নভেম্বর ২০১৬ | আপডেট: ১০:৩২, ১৪ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

এটিপি ট্যুর টেনিসে জয় পেয়েছে চতুর্থ বাছাই কানাডার মিলোস রাওনিক। ফ্রান্সের গায়েল মোনফিলসকে হারিয়েছেন তিনি। থাই ইনজুরি থেকে সেরে সহজ জয় পায় মিলোস রাওনিক। লন্ডনে প্রথম সেট মোনফিলসকে ৬-৩ গেমে  হারান মিলোস রাওনিক। দ্বিতীয় সেটে ঘুরে দাড়ানোর চেস্টা করেন ফ্রান্সের গায়েল মোনফিলস। তবে রাওনিকের পাওয়ার শট ও প্লেসিং সার্ভের সামনে সুবিধা করতে পারেননি মোনফিলস। দ্বিতীয় সেট ৬-৩ গেমে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন এ ফরাসি টেনিস তারকা। আর পরের রাউন্ড নিশ্চিত করেন কানাডার রাওনিক।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি