ঢাকা, মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় আরো ৬ জনকে আটক

প্রকাশিত : ১৪:০৭, ১৫ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৪:০৭, ১৫ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর-মন্দিরে হামলা ও অগ্নিসংযোগের   ঘটনায় আরো ৬ জনকে গতরাতে গ্রেফতার করেছে পুলিশ। এনিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো  ৮৪। এদিকে পুলিশ হেডকোর্য়াটার থেকে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন গতকাল জমা দেয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। আর জেলা পুলিশের তদন্তের মেয়াদ আরও ৭দিন বাড়ানোর আবেদন করা হয়েছে। অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের ধরিয়ে দিলে, এরই মধ্যে লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে পুলিশ সুপারের পক্ষ থেকে। অন্যদিকে প্রাণী সম্পদ মন্ত্রী সায়েদুল হকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে সর্বস্তরের ব্যানারে প্রতিবাদ সভা হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি