ঢাকা, মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬

আদালত এলাকা থেকে পালিয়ে যাওয়ার ধর্ষণ মামলার আসামি রুবেল আটক

প্রকাশিত : ১৬:২৭, ১৫ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৬:২৭, ১৫ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

আদালত এলাকা থেকে পালিয়ে যাওয়ার দুই দিনের মাথায় গারো তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি রাফসান হোসেন রুবেলকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে রাজধানীর বাড্ডা থেকে তাকে আটক করা হয়।  গেলো রোববার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার জন‌্য রুবেলকে আদালতে নেয়া হলে কৌশলে পালিয়ে যান সে। ওই ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। গত ২৫ অক্টোবর গারো তরুণীকে ধর্ষণের পর ২৮ অক্টোবর বাড্ডা থানায় রুবেলকে প্রধান আসামি করে মামলা করা হয়। ঘটনার ১৭ দিন পর গত ১১ নভেম্বর বিমানবন্দর রেল স্টেশন থেকে রুবেলকে গ্রেফতার করে র‌্যাব।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি