ঢাকা, মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬

কেরানীগঞ্জে কৃষকের বাড়িতে ভূমিদস্যুদের হামলা

প্রকাশিত : ১৭:১৪, ১৬ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৭:১৪, ১৬ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

দক্ষিন কেরানীগঞ্জের ভাওয়ারভিটিতে ভূমিদস্যুরা এক কৃষকের বাড়িতে হামলা চালিয়ে ৮টি বসতঘর সম্পূর্ন গুড়িয়ে দিয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কৃষক আব্দুল আজিজ। জানা যায়, মোকলেস নামে এক ব্যক্তি জমি দখলের উদ্দেশ্যে এই হামলা চালায়। প্রায় দুই ঘন্টা ধরে তান্ডব চললেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, এখন পর্যন্ত তারা কোন অভিযোগ পাননি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি