ঢাকা, মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬

গাইবান্ধার ঘটনায় খাগড়াছড়িতে মানববন্ধন

প্রকাশিত : ১৮:২৬, ১৬ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৮:২৬, ১৬ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর হামলা, হত্যা ও জমি কেড়ে নেয়ার প্রতিবাদে খাগড়াছড়ির পানছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পানছড়ি বাজারে মানববন্ধন করে খাগড়াছড়ি সাঁওতাল উন্নয়ন সংসদ ও পার্বত্য সাঁওতাল স্টুডেন্টস ফোরাম। বক্তারা এসময় অভিযোগ করেন, বাংলাদেশে সংখ্যলঘুরা নানা হয়রানির শিকার হচ্ছে। তাদের জীবনের নিরাপত্তাসহ ভূমি অধিকার ফিরিয়ে দেয়ার দাবী জানানো হয় মানববন্ধন থেকে। এতে অংশ নেন পানছড়ি বাজার কমিটিসহ স্থানীয় এলাকাবাসী।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি