ঢাকা, মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬

ব‌্যক্তিগতভাবে নোবেল পুরস্কার নিতে যাচ্ছেননা বব ডিলান

প্রকাশিত : ০৯:৩৪, ১৭ নভেম্বর ২০১৬ | আপডেট: ০৯:৩৪, ১৭ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

ব‌্যক্তিগতভাবে নোবেল পুরস্কার নিতে যাচ্ছেননা  সঙ্গীত শিল্পী বব ডিলান। সুইডিশ একাডেমি বুধবার এক বিবৃতিতে এ কথা জানায়। এর আগে ডিলান ‌রয়‌্যাল সুইডিশ একাডেমিতে চিঠি পাঠিয়ে আনুষ্ঠানিকভাবে পুরস্কার নিতে না যাওয়ার কথা জানান। কারণ হিসেবে পূর্ব নির্ধারিত একটি অনুষ্ঠানে যোগ দেয়ার কথা উল্লেখ করেছেন এই গানের কবি । তবে তিনি পুরস্কার প্রত‌্যাখ‌্যান করছেন না বলে নোবেল কমিটিকে আশ্বস্থ করেছেন। আমেরিকার সংগীত ঐতিহ্যে নতুন কাব্যিক মূর্চ্ছনা সৃষ্টির জন‌্য এই কিংবদন্দিকে সাহিত্যে পুরস্কারের জন‌্য বেছে নেয় নোবেল কমিটি।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি