ঢাকা, মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬

ফেনীর লালপুল এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ ডাকাত নিহত

প্রকাশিত : ১৩:৪৬, ১৮ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৩:৪৬, ১৮ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর লালপুল এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত হয়েছে।  এসময় আহত হয়েছে র‌্যাবের তিন সদস্য। র‌্যাব জানায়, শুক্রবার ভোরে লালপুরে নিয়মিত পেট্রোল টহল দেয়ার সময় র‌্যাব দেখতে পায় মহাসড়কের পাশে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে ডাকাত দল। এসময় ডাকাতরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে র‌্যাবও পালটা গুলি ছুড়ে। দুই ডাকাত গুলিবিদ্ধ হলে তাদের ফেনী সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ডাকাতদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, দুটি বন্দুক, তিনটি ম্যাগাজিন, দুইটি রামদা, চারটি কিরিজ ও একটি কাটার জব্দ করা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি