ঢাকা, মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬

মাদারীপুরে যাত্রাবাহী বাস খাদে পড়ে ২ জনের মৃত্যু

প্রকাশিত : ১২:০৫, ১৯ নভেম্বর ২০১৬ | আপডেট: ১২:০৫, ১৯ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

মাদারীপুরের পান্তাপাড়ায় যাত্রাবাহী বাস খাদে পড়ার ঘটনায় ২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে, শিবচরে সড়ক দুঘর্টনায় মারা গেছেন একজন। পুলিশ জানায়, ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে মাদারীপুরের পান্তাপাড়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে, বাসটি পুকুরে পড়ে যায়। এতে ২০ জন আহত অবস্থায় বেরিয়ে আসেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছলে ২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ রয়েছেন কয়েকজন।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি