ঢাকা, মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬

মেধা ও জ্ঞানকে কাজে লাগিয়ে নিষ্ঠার সাথে কাজ করতে প্রকৌশলীদের প্রতি আহ্বান

প্রকাশিত : ১৮:৩৬, ১৯ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৩৬, ১৯ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

দেশের উন্নয়নে মেধা ও জ্ঞানকে কাজে লাগিয়ে নিষ্ঠার সাথে কাজ করতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোহাম্মদ আফসারুল আমীন। শনিবার সকালে চট্টগ্রামে ডিপ্লোমা প্রকৌশলীদের বিভাগীয় সম্মেলনে পানি সংকট দূর করতে সব ভবনের উপর জলাধার নির্মাণেরও পরামর্শ দেন তিনি। ডিপ্লোমা প্রকৌশল সমিতি চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট বিভাগের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অন্যান্যের মধ্যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালাও অনুষ্ঠানে বক্তব্য দেন।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি