ঢাকা, মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬

আওয়ামীলীগ নেতা মোসলেম উদ্দিন হেনস্তার শিকার

প্রকাশিত : ১৮:৩৫, ১৯ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৩৫, ১৯ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে হেনস্তার শিকার হয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ সভাপতি মোসলেম উদ্দিন। শনিবার দুপুরে চট্টগ্রামের লালদিঘী মাঠে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স শেষে টেলিভিশন চ্যানেলে বক্তব্য দেওয়ার সময় মোসলেম উদ্দিন পাশে ও পেছনে দাড়াঁনো ছাত্রলীগের নেতাকর্মীদের সরে যেতে বললে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। মারমুখো ছাত্রলীগ নেতাকর্মীরা মোসলেম উদ্দিনের দিকে তেড়ে যায়। পরে পুলিশ, ছাত্রলীগ সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগের প্রবীণ নেতাকর্মীরা মোসলেম উদ্দিনকে সরিয়ে নেন।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি