ঢাকা, মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬

বায়ার্ন মিউনিখকে ১-০ গোলে হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড

প্রকাশিত : ১০:০৪, ২০ নভেম্বর ২০১৬ | আপডেট: ১০:০৪, ২০ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

জার্মান ফুটবল লিগ বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখকে ১-০ গোলে হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। বরুশিয়ার মাঠ সিগনাল ইদুনা পার্কে ম্যাচের প্রথমার্ধেই এগিয়ে যায় বরুশিয়া। ১১ মিনিটে ম্যাচের এক মাত্র গোলটি করেন ফরোয়ার্ড পিয়ের এমারিক। পিছিয়ে পরে আক্রমণের গতি বাড়ায় বায়ার্ন। তবে, বেশ কিছু আক্রমণ চালালেও সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। শেষ পর্যন্ত আর গোল না হলে ১-০ ব্যবধানে মাঠ ছাড়ে দুদল। ১১ ম্যাচে ৭ জয়ে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় নম্বরে রয়েছে বায়ার্ন। আর সমান ম্যাচে ৬ জয়ে ২১ পয়েন্ট নিয়ে বরুশিয়ার অবস্থান একধাপ নিচে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি