ঢাকা, মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬

বর্তমান সরকার জনসমর্থনহীনঃ কাজী সালাউদ্দিন

প্রকাশিত : ১৭:৩৪, ২০ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৭:৩৪, ২০ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

বর্তমান সরকার জনসমর্থনহীন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি কাজী সালাউদ্দিন। রোববার সকালে চট্টগ্রামে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন তিনি। বিএনপি নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে সমাবেশে, মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ করেন বক্তারা। সমাবেশে উত্তর জেলা যুব দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে, দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি