ঢাকা, মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬

 দেশের প্রথম তরুণ উদ্যোক্তা বাণিজ্য মেলা শুরু হয়েছে চট্টগ্রামে

প্রকাশিত : ১৭:৩৪, ২০ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৭:৩৪, ২০ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

চট্টগ্রামে শুরু হয়েছে দেশের প্রথম তরুণ উদ্যোক্তা বাণিজ্য মেলা। রোববার বিকেলে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম চত্বরে মেলার উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। চিটাগাং কসমোপলিটনের সভাপতি জসিম আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, জেলা প্রশাসক সামশুুল আরেফিন, চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি কামরুন মালেকা। জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল, চিটাগাং কসমোপলিটন ১৫ দিনের এ মেলার আয়োজন করে। মেলায় ৫০ টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি