ঢাকা, মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬

রাঙ্গামাটিতে পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছে ঝুলন্ত সেতু

প্রকাশিত : ২১:০৮, ২১ নভেম্বর ২০১৬ | আপডেট: ২১:০৮, ২১ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

প্রায় দুই মাস বন্ধ থাকার পর রাঙ্গামাটিতে পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছে ঝুলন্ত সেতু। সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় কর্তৃপক্ষ রোববার  থেকে পর্যটকদের জন্য সেতুটি খুলে দেয়। এর ফলে আসন্ন পর্যটন মৌসুমে পর্যটকরা নির্বিঘেœ ঝুলন্ত সেতু দিয়ে পারাপার করতে পারবেন বলে মনে করছেন তারা। সেতুর ক্ষতিগ্রস্ত পাটাতন সংস্কারের কাজও  শেষ করা হয়েছে। কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় ঝুলন্ত সেতুটি পানিতে তলিয়ে যাওয়ায় গত ১৮ সেপ্টেম্বর থেকে সেতুর উপর দিয়ে পারাপার বন্ধ করে দেয়া হয়।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি