ঢাকা, মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬

ভুমি অফিসের কর্মকর্তা ঘুষ নেয়ার সময় আটক

প্রকাশিত : ১৭:৪৪, ২২ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৭:৪৪, ২২ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

ঘুষ নেয়ার সময় ভুমি অফিসের এক কর্মকর্তাকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের ষোলশহর এলাকা থেকে আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার কার্যালয়ের অফিস সহকারী সঞ্জিব কুমারকে আটক করা হয়। কর্মকর্তারা জানান, ষোলশহর ভুমি অফিসে একটি ফ্ল্যাটের নাম জারির জন্য সঞ্জিব কুমার ১০ হাজার টাকা ঘুষ নেন। এ ঘটনায় সঞ্জিবের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন দুদক।  
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি