ঢাকা, মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬

দলিত নারীদের উন্নয়ন এবং মূলধারায় ফিরিয়ে আনতে সরকার কাজ করছে : নূরজাহান বেগম

প্রকাশিত : ১৫:৫১, ২৪ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৫:৫১, ২৪ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

দলিত নারীদের উন্নয়ন এবং মূলধারায় ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সংসদ সদস্য অ্যাডভোকেট নূরজাহান বেগম। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে মতবিনিময় সভায় তিনি এ’সব কথা বলেন। নাগরিক উদ্যোগ ও বাংলাদেশ দলিত নারী ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠানে তিনি আরো বলেন, ইতোমধ্যে দলিত নারীদের জন্য পৃথক বাজেট বরাদ্দের বিষয়ে আলোচনা হয়েছে। দলিত নারীদের উন্নয়নে সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান অ্যাডভোকেট নূরজাহান বেগম।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি