ঢাকা, মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬

নওগাঁয় পারিবারিক দ্বন্দ্বের জের ধরে পিতা-পুত্র খুন

প্রকাশিত : ১৬:৪২, ২৫ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৬:৪২, ২৫ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

নওগাঁ সদর উপজেলার সিমুলিয়া গ্রামের সরদার পাড়ায় পারিবারিক দ্বন্দ্বের জের ধরে পিতা-পুত্র খুন হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে পিতা তাজিম উদ্দিন সরদারের লাশ উদ্ধার করেছে। মারাত্মক আহত আশরাফুল ইসলামকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। পুলিশ জানায়, পারিবারিক দ্বন্দ্বের জের ধরে আশরাফুল ইসলাম পিতা তাজিম উদ্দিনকে কুপিয়ে হত্যা করে। এ ব্যাপারে তাজিমের স্ত্রী জামিনা বেগম বাদী হয়ে সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এদিকে বাগেরহাট শহরের বাসাবাটি এলাকায় তপন শীল নামে একজনকে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যা করার অভিযোগ করেছে তার পরিবার।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি