ঢাকা, মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬

ফিদেল ক্যাস্ত্রোর মৃত্যুতে বাংলাদেশেও নেমে এসেছে শোকের ছায়া

প্রকাশিত : ১৮:৪১, ২৬ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৪১, ২৬ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

কিউবার কমিউনিস্ট বিপ্লবের নেতা ফিদেল ক্যাস্ত্রোর মৃত্যুতে বাংলাদেশেও নেমে এসেছে শোকের ছায়া। বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের নেতারা বলেছেন, ফিদেলের চেতনার মৃত্যু নেই। তার প্রেরণাতেই সমাজ বিপ্লবের স্বপ্ন বেঁচে থাকবে চিরকাল। ফিদেল ক্যাস্ট্রো। সমাজতন্ত্র প্রতিষ্ঠার বিপ্লবী যোদ্ধা। মাম্রাজ্যবাদীদের রক্তচক্ষু উপেক্ষা করে জীবনভর সাম্যের গান গেয়েছেন।  মুক্তিযুদ্ধে মুক্তিকামী মানুষের পাশে দাঁড়ানো অকৃত্রিম এই বন্ধুর বিদায়ে শোকাহত বাংলাদেশ। বাংলাদেশসহ স্বাধীনতাকামী বহু দেশের পক্ষে দাঁড়িয়ে ফিদেল আছেন জাতীয়তাবাদী আন্দোলনকারীদের শ্রদ্ধার আসনে ফিদেল । ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননায়’ ভূষিত ফিদেল ক্যাস্ত্রো বেঁচে থাকবেন বিপ্লবের ইতিহাসে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি