ঢাকা, মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬

আজ ঢাকা ডায়নামাইটসের প্রতিপক্ষ চিটাগং ভাইকিংস

প্রকাশিত : ১০:০২, ২ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১০:০২, ২ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

বিপিএলে আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামছে খুলনা টাইটান্স। অপর ম্যাচে ঢাকা ডায়নামাইটসের প্রতিপক্ষ চিটাগং ভাইকিংস। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে খুলনা টাইটান্সের মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ১০ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় নম্বরে রয়েছে মাহমুদুল্লাহর দল খুলনা। আর সমান ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে অবস্থান করছে মাশরাফির কুমিল্লা। এদিকে, দিনের অন্য ম্যাচে, সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে খেলবে তামিমের চিটাগং ভাইকিংস। ১০ ম্যাচে ৭ জয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে ঢাকা। আর ৬ জয়ে একধাপ নিচে চিটাগং।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি