ঢাকা, মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা গণসংযোগে ব্যস্ত

প্রকাশিত : ১৬:৫২, ৩ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৬:৫২, ৩ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে গণসংযোগে ব্যস্ত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। ৫ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে শুরু হবে প্রচারণা। গণসংযোগের অংশ হিসেবে বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান পরিচিত হচ্ছেন সকল শ্রেণীর মানুষের সাথে। আর আওয়ামী লীগের প্রার্থী ডাক্তার সেলিনা হায়াৎ আইভি পরামর্শ করছেন এলাকার মুক্তিযোদ্ধা ও প্রবীণদের সাথে। ভোটারদের কাছে যাচ্ছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী অ্যাডভোকেট মাহাবুবুর রহমান ইসমাইল। এদিকে, ভোটাররা অপেক্ষা করছেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যোগ্য প্রার্থী বেছে নেয়ার জন্য।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি