ঢাকা, মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬

কুমিল্লায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

প্রকাশিত : ১১:৪৮, ৪ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১১:৪৮, ৪ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

কুমিল্লার চৌদ্দগ্রামে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। গত রাতে উপজেলার কালিকাপুর ইউনিয়নের বর্ধনবাড়ী গ্রামে এঘটনা ঘটে। পুলিশ জানায়, গ্রামের সেকান্দর আলীর বাড়িতে চোর ঢুকলে লোকজন চিৎকার শুরু করে। প্রতিবেশীরা টের পেয়ে  তাকে ধাওয়া করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহত যুবকের পরিচয় জানা যায়নি।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি