ঢাকা, মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬

জিয়াউর রহমানের মাজারে তার লাশ না থাকলে মাজার বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১৭:১১, ৫ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৭:১১, ৫ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে তার লাশ না থাকলে মাজার বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে শহীদ হোসেন সোহরাওয়ার্দীর মৃত্যু দিবস উপলক্ষে এক আলোচনায় তিনি বলেন, জিয়ার কবরে তার লাশ আছে কিনা তাই এখন জাতির প্রশ্ন। সরকারের প্রতি আহ্বান জানিয়ে হাছান মাহমুদ বলেন, উন্নত প্রযুক্তির মাধ্যমে সেখানে জিয়ার লাশ আছে তা পরীক্ষা করা উচিৎ।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি