ঢাকা, মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬

রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

প্রকাশিত : ১৮:১২, ৬ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৮:১২, ৬ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও সমাবেশ করেছেন বিশিষ্টজনরা। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে ‘জেগে ওঠো বাংলাদেশ’ এর ব্যানারে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় তারা রোহিঙ্গাদের উপর নির্যাতনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে গণহত্যা বন্ধের দাবী জানান। মানববন্ধন কর্মসুচীতে বক্তব্য রাখেন কবি প্রাবন্ধিক আবুল মোমেন, অর্থনীতিবিদ ড. মঈনুল ইসলাম, প্রকৌশলী সুভাষ বড়–য়া ও দেলোয়ার মজুমদার-সহ অনেকে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি