ঢাকা, মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬

৪ ঘন্টা বন্ধ থকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

প্রকাশিত : ১০:৪৩, ৭ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১০:৪৩, ৭ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

প্রায় ৪ ঘন্টা বন্ধ থকার পর মানিকগঞ্জের দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল আবারও শুরু হয়েছে। বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক জানান, ঘন কুয়াশার কারণে ভোর ৬টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। ঘাট এলাকায় নোঙর করে রাখা হয় ৫টি ফেরি। ফেরি চলাচল বন্ধ থাকায় দু’পাড়ে সৃষ্টি হয় যানবাহনের দীর্ঘ সারি। দুর্ভোগে পড়েন যাত্রীরা।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি