ঢাকা, মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬

রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা

প্রকাশিত : ১২:২০, ১০ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১২:২০, ১০ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

স্প্যানিশ লা লিগায় রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনাসহ বেশ কয়েকটি দল। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ওসাসুনার বিপক্ষে খেলবে বার্সেলোনা। ম্যাচ হবে ওসাসুনার মাঠে। দু’দলের শেষ পাঁচ ম্যাচের তিনটিতে বার্সা ও একটিতে জয় পেয়েছে ওসাসুনা। আর একটি ম্যাচ ড্র হয়েছে। পরিসংখ্যানে বার্সা এগিয়ে থাকলেও নিজেদের সেরাটুকু দিয়েই খেলতে চায় ওসাসুনা। এদিকে, রাত পৌনে ২টায় দেপোর্তিভোর মুখোমুখি হবে জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে জিদানের শিষ্যরা। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দেপোর্তিভোর অবস্থান ১৬ নম্বরে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি