ঢাকা, মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের জরিপ প্রত্যাখ্যান করেছে বিএনপি

প্রকাশিত : ১৫:৩৮, ১০ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৫:৩৮, ১০ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে করা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের জরিপ প্রত্যাখ্যান করেছে বিএনপি। জরিপ অনুযায়ি, এই মুহুর্তে দেশে নির্বাচন হলে আওয়ামী লীগ ৩৮ শতাংশ আর বিএনপি ৫ শতাংশ ভোট পাবে। দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জরিপের ফলাফল হাস্যকর এবং এর সঙ্গে বাস্তবের মিল নেই। তিনি অভিযোগ করেন, এটি আন্তর্জাতিক চক্রান্তের অংশ। এছাড়া, দেশে মানবাধিকার ও আইন শৃংখলা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটেছে বলেও অভিযোগ করেন রিজভী।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি