ঢাকা, মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬

চট্টগ্রামের হাটহাজারীতে আঞ্চলিক বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে ২৯ ডিসেম্বর থেকে

প্রকাশিত : ১৭:৫৭, ১১ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৭:৫৭, ১১ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

চট্টগ্রামের হাটহাজারীতে ২৯ ডিসেম্বর থেকে প্রথমবারের মতো শুরু হচ্ছে তিনদিনের আঞ্চলিক বিশ্ব ইজতেমা। ইজতেমা সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় এই নির্দেশ দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোমিনুর রশীদ। জেলার পুলিশ, র‌্যাব, কোস্টগার্ড ও বিজিবির প্রতিনিধি এবং উপজেলা চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি