ঢাকা, মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা ইবরাহিম হত্যার ঘটনায় মামলা দায়ের

প্রকাশিত : ১৯:১৯, ১৩ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৯:১৯, ১৩ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

চট্টগ্রামের স্বেচ্ছাসেবক লীগ নেতা ইবরাহিম মানিক হত্যার ঘটনায় নগরীর কোতোয়ালি থানায় মামলা করেছেন তার স্ত্রী লুৎফুন্নাহার। মামলায় ঘটনাস্থল থেকে গ্রেপ্তার হওয়া মোহাম্মদ রানা ছাড়াও আরও পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন, মোহাম্মদ আলী, রাহুল দাশ, ইমরান, সুমন এবং সুজন। রোববার দুপুরে জেনারেল পোস্ট অফিসের সামনে ইব্রাহীম মানিককে গুলি করে হত্যা করা হয়। তার সঙ্গে রানার দীর্ঘদিনের বিরোধ ছিল বলে জানিয়েছে পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি