ঢাকা, মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬

রোহিঙ্গা বোঝাই ৬টি নৌকা ও ১৬ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি

প্রকাশিত : ০৮:২৬, ১৬ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১২:২৭, ১৬ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর ১টি পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গা বোঝাই ৬টি নৌকা ও  উখিয়ার সীমান্ত দিয়ে ১৬ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি। শুক্রবার সকাল ৭টার দিকে এসব নৌকা ও রোহিঙ্গাদের ফেরত পাঠানো হয়। বিজিবি’র টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আবুজার আল জাহিদ জানান, নাফ নদীর বাংলাদেশ-মিয়ানমার জলসীমার শূন্যরেখা অতিক্রম করে রোহিঙ্গা বোঝাই ৬টি নৌকা অনুপ্রবেশের চেষ্টা চালায়। এসব নৌকায় প্রত্যেকটিতে ১০ থেকে ১৫ জন রোহিঙ্গা ছিল। অন্যদিকে, উখিয়ার পালংখালী সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১৯ রোহিঙ্গাকে ফেরত পাঠায় বিজিবি।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি