ঢাকা, মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রামে বিশ্ব কিডনি দিবস পালন

প্রকাশিত : ১৮:১৬, ৯ মার্চ ২০১৭ | আপডেট: ১৮:১৬, ৯ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

নানা আয়োজনে বন্দর নগরী চট্টগ্রামে পালিত হয়েছে বিশ্ব কিডনি দিবস। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মুসলিম হাই স্কুল মিলনায়তনে কিডনি ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ডাক্তার মঈনুল ইসলাম মাহমুদ ও দৈনিক আজাদীর সম্পাদক এম.এ মালেক। সভায় বক্তারা কিডনি সুরক্ষায় খাদ্যে ভেজালের বিরুদ্ধে গণসচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রশাসনিক কার্যক্রম জোরদারের আহবান জানান। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি